শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ১১:২৮ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেলিভিশনগুলোর কাছে নাটক যেন অনাথ শিশু : মাসুম রেজা

ভূঁইয়া আশিক রহমান : [২] নাট্যকার ও নাট্য নির্দেশক মাসুম রেজা বলেছেন, নাটক বা যেকোনো অনুষ্ঠান নির্মাণ সৃজনশীল কাজ। সৃজনশীল মাধ্যম বা কাজে যেভাবে মেধা, শ্রম, সময় ও অর্থ ব্যয় করতে হয়, আমার মনে হয় টেলিভিশনের কাছে ‘নাটক’ অনাথ শিশুর মতো। নাটকের কোনো পরিচর্যা নেই। ফলে দর্শক হারাচ্ছে। মানও কমে যাচ্ছে নাটকের।

[৩] এ প্রতিবেদকের সঙ্গে আলাপে তিনি বলেন, কেউ একজন নাটক লিখলেন। টেলিভিশন চ্যানেল থেকে বলে দেওয়া হলো, ওমুক শিল্পীকে নিতে হবে। দুই-তিন জন অভিনয়শিল্পীর ওপর নির্ভর করে টেলিভিশনগুলো যদি বলে দেয়, নাটক নির্মাণ করে নিয়ে আসো, তাতে তো ওই শিল্পীদের ওপর চাপ পড়ে। তখন শিল্পীরা তাদের ইচ্ছামতো পারিশ্রমিক হেঁকে বসেন। কয়েকজন শিল্পীর ওপর নির্ভরতা শিল্পী সৃষ্টির উপাদান হতে পারে না।

[৪] নাটকের সংকটগুলো আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছি। অভিনেতা, প্রযোজক, পরিচালক, নাট্যকার, টেলিভিশন নাট্যকার সংঘ, শিল্পী সংঘ, ডিরেক্টর গিল্ডÑসংকট সমাধানে সকলে কাজ করছেন। নাটকে অচিরেই ভালো একটা জায়গায় যেতে পারবো বলে আশা করছি।

[৫] বিদেশি টেলিভিশনের ক্লিনফিডের কারণে দেশের চ্যানেলগুলো লাভবান হবে। তবে সুবিধা-অসুবিধা নির্ভর করে টেলিভিশনের অনুষ্ঠান দর্শক দেখছে কিনা। টেলিভিশনের যে অনুষ্ঠান দর্শক যতো বেশি দেখবেন ততো বেশি জনপ্রিয় হবে। তখন টেলিভিশনের বাণিজ্যিক মূল্যও বাড়বে। টেলিভিশনগুলো যদি দর্শক টানতে না পারে, তাহলে ক্লিনফিডের সুবিধা আমাদের টেলিভিশনগুলো সেভাবে পাবে না।

[৬] মূলত এখন আমি মঞ্চে কাজ করছি। আমার দুটি নাটক মঞ্চে তৈরি হচ্ছে। একটি ‘জনকের অন্ততযাত্রা’। এটি শিল্পকলার নাটক, কেন্দ্রীয়ভাবে হবে। আমারই লেখা ও নির্দেশনা। ৩ ডিসেম্বর এর উদ্বোধনী প্রদর্শনী করবো। পরপর চারদিনে চারটি শো হবে। এতে অভিনয় করছেন আজিজুল হাকিম। দীর্ঘদিন পর তিনি মঞ্চে নাটকে ফিরছেন এই নাটক দিয়ে। মুনীরা ইউসুফ মেমী, সামসি আরা সায়েকা, রামিজ রাজু, সায়েম সামাদ, মারুফ কবীর, কামাল আহমেদ, কামাল বায়েজীদ প্রমুখ। মুজিবর্ষের শেষ নাটক হিসেবে এটি প্রদর্শিত হবে।

[৭] মঞ্চে ‘পেন্ডুলাম’ আসবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। আমার লেখা নাটক, নিদের্শনা দিচ্ছেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। এটা ঢাকা থিয়েটার ও দেশ নাটকের যৌথ প্রযোজনা। অভিনয় করছে আফজাল হোসেন, কামাল আহমেদ, নাজীন হাসান চুমকী প্রমুখ। এ নাটকের মাধ্যমে চব্বিশ বছর পর আফজাল হোসেন মঞ্চে ফিরবেন।

[৮] টেলিভিশনে চলছে সিরিয়াল নাটক ‘সাদাসিধে ছোট ভাই’। আরেকটি সিরিয়ালের শ্যুটিং শুরু হবে খুব শিগগিরই। আমার লেখা কয়েকটি স্ক্রিপ্ট পরিচালকেরা সরকারি অনুদানের জন্য জমা দিয়েছেন।

  • সর্বশেষ