শিরোনাম
◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৮:৪৩ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিরেই উসমান দেম্বেলে আবার মাঠের বাইরে ছিটকে গেলেন

স্পোর্টস ডেস্ক : [২] বার্সেলোনার ফরোয়াড উসমান দেম্বেলে চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফিরেছিলেন সবেমাত্র। কিন্তু আবারও চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেলেন।

[৩] কাতালান ক্লাবটি বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে জানায়, বাম পায়ের পেশির চোটে ভুগছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। একই বিবৃতিতে ডিফেন্ডার সের্জিনো দেস্তের পিঠের চোটের খবর দেয় তারা। তবে কতদিন তাদের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি।

[৪] ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই একের পর এক চোটে জেরবার দেম্বেলের ক্যারিয়ার। বিভিন্ন সময়ে পাওয়া চোট ও তিনটি অস্ত্রোপচারের কারণে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৯৮ ম্যাচে খেলতে পারেননি তিনি।

[৫] গত জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের হয়ে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে খেলার সময় ডান হাঁটুতে চোট পান দেম্বেলে। পরে করাতে হয় অস্ত্রোপচার। লম্বা বিরতির পর অনুশীলনে ফেরেন তিনি গত মাসে। গত মঙ্গলবার চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন চ্যাম্পিয়ন্স লিগে দিনামো কিয়েভের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচের দ্বিতীয়ার্ধে।- গোল ডটকম

  • সর্বশেষ