শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০১:১৬ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটুরিয়া ঘাটে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ উইন্স বার্জ

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের বিশেষ উদ্ধারকারী জাহাজটি পাটুরিয়ায় পৌঁছায়।  ঢাকা পোস্ট

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে সন্ধ্যার দিকে উদ্ধারকারী জাহাজ উইন্স বার্জ ঘটনাস্থলে পৌঁছেছে। ইতোমধ্যে জেনুইনের উদ্ধার কর্মীরা ফেরি উদ্ধারের জন্য মেসেজিং কাজ শুরু করেছেন। ছয়টি তার বসানো হবে। এর মধ্যে চারটি ওয়্যারিং কাজ শেষ হয়েছে। এখন পঞ্চম ওয়্যারিংয়ের কাজ চলছে। এই ওয়্যারিং কাজ শেষ হওয়ার মধ্যেই আরও দুটি উইন্স বার্জ জাহাজ ঘটনাস্থলে পৌঁছে যাবে।

এর আগে গত ২৭ অক্টোবর পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ১৪টি যানবাহন ও পাচঁটি মোটরসাইকেল নিয়ে ফেরি আমানত শাহ ডুবে যায়। এর পরপরই ফেরি ও ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে অভিযান শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা। পরে উদ্ধার অভিযানে যুক্ত হয় আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম। চার দিনের উদ্ধার অভিযানে ১৪টি যানবানহ ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। পরে যানবাহন উদ্ধার সমাপ্ত ঘোষণা করলেও ফেরি উদ্ধারে ব্যর্থ হয় হামজা ও রুস্তম।

ডুবে যাওয়া ফেরি আমানত শাহের বডির ওজন ৪৮০ টন। দীর্ঘ সময় পানির নিচে থাকার কারণে ফেরির ভেতরে পানি ও পলি মাটি জমে এর ওজন এখন প্রায় ৬০০ টনের কাছাকাছি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ দিয়ে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধার সম্ভব নয় বলে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে ফেরি উদ্ধারে দুই কোটি টাকার চুক্তি করে কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী জেনুইন এন্টারপ্রাইজ ফেরি আমানত শাহ উদ্ধারের জন্য প্রাথমিকভাবে কাজ শুরু করেছে। তবে তাদের উদ্ধারকারী জাহাজগুলো ঘটনাস্থলে পৌঁছানোর পরে ফেরি উদ্ধারের কাজ শুরু হবে বলে জানায় জেনুইন এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ।

  • সর্বশেষ