শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ১১:৪৫ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ১১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গার্লফ্রেন্ডকে বিয়ে করছেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট!

বিনোদন ডেস্ক: ‘টোয়াইলাইট’ সিনেমাখ্যাত হলিউড তারকা অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। গার্লফ্রেন্ড ডিলান মেয়ারকে বিয়ে করার ঘোষণা দিয়েছেন। আট বছর আগে তাদের পরিচয় হয়েছিল। মাঝখানে ছয় বছর যোগাযোগ না থাকলেও দুই বছর ধরে তারা সম্পর্কে রয়েছেন। এ নিয়ে হলিউডে বেশ আলোচনা চলছে।

সম্প্রতি ‘দ্য হাওয়ার্ড স্ট্রান’ শোয়ে বিয়ের পরিকল্পনার কথা জানান ক্রিস্টেন। এই অভিনেত্রী বলেন, আমরা বিয়ে করছি। অবশ্যই বিয়ে করছি। চেয়েছিলাম, আমাকে প্রস্তাব দিক, এটি নিয়ে ভেবেও রেখেছিলাম। আর সে যা করেছে তাতে আমি মুগ্ধ। আমরা বিয়ে করছি, এটি হচ্ছে।

ডিলান মেয়ার অভিনেত্রী ও লেখক। ‘মোক্সি’ এবং ‘মিস ২০৫৯’ সিনেমাগুলোর জন্য বিশেষভাবে পরিচিত তিনি।

এর আগে ‘টোয়াইলাইট’ সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ক্রিস্টেন।

তবে ক্রিস্টেন এবং ডিলানকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৯ সালের আগস্টে। একই বছরের অক্টোবরে তারা একে অপরকে চুম্বন করার একটি সাদাকালো ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন।

সূত্র: এনবিসি নিউজ, এনডিটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়