শিরোনাম
◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ!

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ১০:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫ ম্যাচে সবকটিতে হেরে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ  

এল আর বাদল: [২] শেষ ম্যাচেও ভাগ্য সহায় হলো না বাংলাদেশের। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে গেলো। ফলে পাঁচ ম্যাচের সবকটিতে হেরে বিশ্বকাপ মিশন শেষ করলো লাল-সবুজ দল।

[৩] গত আগস্ট মাসে মিরপুর স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ এ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলো বাংলাদেশ। তবে দলটি ছিলো অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির। দুই মাসের ব্যবধানে বাংলাদেশের খেলায় সব যেনো ওলটপালট। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মূল দলের সঙ্গে খেলতে নেমে মিরপুরের শক্তির ছিটেফোটাও দেখাতে পারেনি টাইগাররা।

[৪] অজিদের বোলিং তোপে খেই হারিয়ে ফেললো ব্যাটাররা। ১৫ ওভারেই ৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। চলমান আসরের মূল পর্বে এটা তৃতীয় সর্বনিম্ম রান। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ করেছিলো ৫৫ এবং আফগানিস্তানের বিরুদ্ধে স্কটল্যান্ড গুটিয়ে যায় ৬০ রানে। অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে ৬ ওভারেই খেলা শেষ করে। ২ উইকেট হারিয়ে তারা ৭৮ রান করে। বাংলাদেশের পক্ষে উইকেট দুটি নেন শরিফুল ও তাসকিন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়