শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০২:৫৪ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তারেক দেশে ফিরুক, দেখি বিএনপির মরাগাঙে ঢেউ আসে কিনা: ওবায়দুল কাদের

খালিদ আহমেদ: [২] তারেক জিয়া দেশে আসবে কোন বছর, এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, এই বছর না ঐ বছর - দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না।

[৩] বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে মন্ত্রী তাঁর বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন এবং জনতার ঢল নামার গল্প প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে একথা বলেন।

[৪] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষ দেখতে চায় তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক। তারপর দেখা যাবে বিএনপি'র মরা গাঙে ঢেউ আসে কিনা।

[৫] গত কয়েক বছর ধরে গণঅভ্যুত্থান, মুক্ত খালেদার চেয়ে বন্দী খালেদা অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের গল্প, আওয়ামী লীগ ৩০ আসন না পাওয়ার গল্পসহ বিএনপি নেতাদের এমন অনেক বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এসব বক্তব্যে কি হয়েছে, দেশের জনগণ তা দেখেছে।

[৬] তিনি আরও বলেন, আসলে কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না, এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।

[৭] ওবায়দুল কাদের টাঙ্গাইলের ভাতকুড়া (করোটিয়া) - বাসাইল- সখিপুর সড়কের উপর প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়