শিরোনাম
◈ সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর ◈ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ◈ হাম-উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর, মৃত ১,০৩৬ ◈ দুর্গাপূজায় ২০২৬ সালে সরকারি ছুটি ২ দিন, ঐচ্ছিক ছুটিসহ যেসব সুবিধা থাকছে ◈ স্থানীয় সরকার নির্বাচন কবে? ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ইউপি ভোট হতে পারে ৭ ধাপে ◈ বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার ◈ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ সারের মজুত চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি ◈ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান, পুনর্গঠনে বাড়ছে স্বতন্ত্র পরিচালক

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০২:০২ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাদেক হোসেন খোকার কবরে বিএনপির শ্রদ্ধা

শিমুল মাহমুদ: [২] ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। দলটির সাবেক এই ভাইস চেয়ারম্যানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রাজধানীর জুরাইন কবরস্থানে বৃহস্পতিবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

[৩] এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

[৪] সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শুক্রবার (৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

[৫] ২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সী সাদেক হোসেন খোকা মারা যায়। শেষ ইচ্ছা অনুযায়ী জুরাইনে তার বাবা-মায়ের পাশের কবরে দাফন করা হয়।

[৬] সাদেক হোসেন খোকা ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাবস্থায় তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে তিনি ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন অবিভক্ত ঢাকার শেষ নির্বাচিত মেয়র।

 

  • সর্বশেষ