শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ১২:২৪ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোন অঙ্কে ভারত টি- টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারে

স্পোর্টস ডেস্ক : [২] প্রথমে পাকিস্তান। তারপর নিউজিল্যান্ড। টানা দুটো ম্যাচে হার ভারতকে একেবারে খাদের কিনারায় এনে ফেলেছে। আফগানিস্তানকে বুধবার ৬৬ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশা জিইয়ে রেখেছে টিম ইন্ডিয়া। রানরেট -১.৬০৯ থেকে +০.০৭৩-তে পৌঁছনো সম্ভব হয়েছে। তবে শেষ চারে যেতে হলে অনেক বাধা-বিপত্তি টপকাতে হবে বিরাটদের।

[৩] ভারতের গ্রুপ থেকে ইতিমধ্যেই চার ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে যাওয়া প্রায় পাকা নিউজিল্যান্ডের। তবে এখানেই রয়েছে প্রশ্নচিহ্ন। কারণ ভারত যদি নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে নেট রান রেটে আরও উন্নতি করে আর নিউজিল্যান্ড তাদের বাকি ম্যাচগুলির মধ্যে কোনও একটিতেও হারে, তাহলেই কিন্তু সেমিফাইনালে যাওয়ার আশা থাকবে কোহলিদের।

[৪] তবে সে সম্ভাবনা অত্যন্ত কম। কারণ ভারত যদি নিজেদের শেষ দুই ম্যাচে দারুণ জয়ও পায়, সেক্ষেত্রে নিউজিল্যান্ড আফগানিস্তান বা নামিবিয়ার বিরুদ্ধে হারবে, তা কেউই আশা করতে পারছেন না। তবে এটা ঘটনা আফগানিস্তান ও নিউজিল্যান্ড দুটো দলই দুটো করে ম্যাচ জিতেছে। তাই আফগানিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে যদি রশিদ খানরা জিতে যান। সেক্ষেত্রে ভারতের সম্ভাবনা একটা হয়ত থাকবে। - আজকাল, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়