শিরোনাম
◈ ঢাকা-১৭ আসনের যে ৩ কেন্দ্রে হেরেছেন তারেক রহমান ◈ পঞ্চগড়-১ আসনে সারজিসকে পেছনে ফেলে এগিয়ে নওশাদ জমির ◈ হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা ◈ নিজ কেন্দ্রে হেরেছেন জামায়াত আমির ◈ ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির আসাদুজ্জামান ◈ রংপুর–৪ আসনের প্রাথমিক ফলে বিএনপির এমদাদুলকে পেছনে ফেলে এগিয়ে আখতার হোসেন ◈ প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে সালাহউদ্দিন আহমদ ◈ কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর বড় জয়ের আভাস ◈ ঢাকা-৯–এর দুই কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষের হাবিবুর, তৃতীয় অবস্থানে তাসনিম জারা ◈ জামায়াত প্রার্থীকে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ রেহানাকে ভারত সফরের আমন্ত্রণ

খালিদ আহমেদ: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ রেহানাকে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায় প্রধান বক্তা হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার।

[৩] দিল্লিতে এ অনুষ্ঠান হবে ৬ ডিসেম্বর। ওই দিনই উদযাপিত হবে ‘মৈত্রী দিবস’। এ ধরনের বক্তৃতামালা এবারই প্রথম। শেখ রেহানাকে ভারতে সরকারি সফরের আমন্ত্রণও এটাই প্রথম।

[৪] ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত সরকার স্বাধীন বাংলাদেশ সরকারের স্বীকৃতি দিয়েছিল। সে দিনটিকেই উভয় দেশ ‘মৈত্রী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

[৫] এ উপলক্ষে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল ভারত সফর করবে।

[৬] নভেম্বর ও ডিসেম্বর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হতে পারে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই প্রথম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগদানের জন্য ঢাকা যাবেন। তিনি তিন দিনের সফর করবেন। তবে ঢাকার বাইরে যাবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়