শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়ে দুইয়ে সাকিব, এক নম্বরে মোহাম্মদ নবী

মাহিন সরকার: [২] আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এক থেকে দুই নম্বরে নেমে গেছেন সাকিব আল হাসান। ২৮২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর অলরাউন্ডার ছিলেন সাকিব। সদ্য প্রকাশিত রাঙ্কিংয়ে ২৭১ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। সাকিবের রেটিং পয়েন্টও ২৭১। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে আফগান অধিনায়ক।

[৩] পাকিস্তানের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ে ৩৫ রানের দারুণ ইনিংস খেলেন এবং বল হাতে পাকিস্তানের মারকুটে ব্যাটার ফাখার জামানের উইকেট নেন। নামিবিয়ার সঙ্গেও ব্যাট হাতে ১৭ বলে দুর্দান্ত ৩২ রান করেন এই ডানহাতি ব্যাটার।

[৪] অন্যদিকে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে ব্যাট-বল হাতে দারুণ পারফর্ম্যান্স করেছে সাকিব। সুপার টুয়েলভে পারফর্ম্যান্স তেমন আশানুরূপ হয়নি। বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েন এই টাইগার অল রাউন্ডার। আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়