শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্কটল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

মাহিন সরকার : [২] পাকিস্তানের সঙ্গে গ্রুপ-২ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দৌড়ে এখন এগিয়ে নিউ জিল্যান্ড। এজন্য শেষ তিন ম্যাচ জিততেই হবে তাদের। শেষ চারে ওঠার এই সম্ভাবনা আরো জোরদার করতে দুবাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে তারা স্কটল্যান্ডের বিপক্ষে।

[৩] দুবাইতে দুই দলই নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে। কিউয়িরা প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়েছে। ফলে আজ স্কটদের হারিয়ে সেমির লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করবেন উইলিয়ামসনরা। অন্যদিকে স্কটরা সুপার-১২-এ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১৩০ রানের বড় ব্যবধানে হেরেছিল।

[৪] দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধেও জুটেছিল হার। তাই তৃতীয় ম্যাচে তাঁরাও জয়ে ফিরতে চায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে একবারই সাক্ষাৎ হয়েছে দুই দলের তাতে জিতেছে কিউয়িরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ কারা ২ পয়েন্ট তুলে নেয় সেদিকেই বিশেষ নজর থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়