শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ 

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলের মিসাইল হামলা

মাজহারুল ইসলাম: [২] যুদ্ধ বিমানের মাধ্যমে ওই এলাকার একাধিক লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এ হামলা চালানো হয়। ওই হামলায় বেশ কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। সামরিক সূত্রের বরাত দিয়ে বুধবার ভোরে সিরিয়ার রাষ্ট্রীয় টিভি এ তথ্য জানিয়েছে। রয়টার্স

[৩] তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের কর্মকর্তারা। এর আগে গত শনিবারও দামেস্কের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। সেসময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা ঠেকিয়ে দেয়। আলজাজিরা

[৪] গত ১৪ অক্টোবর সিরিয়ার মধ্যাঞ্চলে ইরানি যোদ্ধাদের বিভিন্ন অবস্থানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ৯ ইরানি যোদ্ধা নিহত হয়। নিহত ওই যোদ্ধারা সিরিয়ার সরকারি বাহিনীর পক্ষে দেশটিতে লড়াইয়ে অংশ নিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়