শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ১২:৩৪ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাংকে চুরি করতে ব্যর্থ হয়ে কাগজপত্রে আগুন দেয় দুর্বৃত্তরা

মাজহারুল ইসলাম: [২] সিএমপির ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. আরিফ হোসেন বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার রাত ২টার পর ২ চোর চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পোল এলাকার ওই ব্যাংকের শাখায় চুরির চেষ্টা করে।
সোমবার গভীর রাতে একটি ব্যাংকের হালিশহর বড়পোল শাখায় এ ঘটনা ঘটে। আরটিভি

[৩] ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে চুরির চেষ্টায় জড়িত ২ জনকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ।

[৪] আরিফ হোসেন আরো বলেন, চোরেরা ব্যাংকের গ্রিল কেটে ভেতরে প্রবেশের পর লকার ভাঙার চেষ্টা করে। ভোর সাড়ে ৫টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়েও টাকা লুট করতে না পেরে ক্ষোভে তারা ব্যাংকের কাগজপত্রে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে সেখানে পর্যাপ্ত অক্সিজেন না থাকায় আগুনও ভালোভাবে লাগেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়