শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ১২:১৪ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুরুতর অপরাধে হাইকোর্টের আগাম জামিন মঞ্জুর নিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন

দেশ রুপান্তর: হত্যা, ধর্ষণ, মাদকসহ গুরুতর অপরাধের মামলায় হাইকোর্টের আগাম জামিন মঞ্জুরের আদেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজলের একটি আবেদনের জবাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের সভায় প্রধান বিচারপতি এ প্রশ্ন তোলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘হত্যা, ধর্ষণ ও হেরোইন সংক্রান্ত মামলায় হাইকোর্ট আগাম জামিন দিলেও আমাদের (আপিল বিভাগ) কী করা উচিত? আমরা কি জামিন স্থগিত করব না? আমাদের তো দেশও রক্ষা করতে হবে।’

প্রতি সপ্তাহে হাইকোর্টে জামিনের প্রায় ১ হাজার আদেশ হয় উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু হাইকোর্টের জামিন আদেশের মাত্র ৫০ থেকে ১০০টির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।’

একটি মামলায় হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত করে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারকের দেওয়া আদেশ প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করে আবেদন করেছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস।

মামলায় চেম্বার বিচারকের স্থগিতাদেশে হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট।

রুহুল কুদ্দুস বলেন, হাইকোর্ট থেকে আগাম জামিন আদেশ পেতে আইনজীবীকে কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু রাষ্ট্র সে আদেশের ওপর স্থগিতাদেশের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে।

এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, হাইকোর্টে এখন এত আগাম জামিন হয়। এটা আগে দেখেছেন কখনো? এখন প্রত্যেক আদালতেই আগাম জামিন হয়।

  • সর্বশেষ