শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গঙ্গানদী থেকে হাত পা ও মাথাবিহীন অজ্ঞাত নারীর বস্তাবন্দী গলিত মরদেহ উদ্ধার

সফিউল আলম : [২] জয়পুরহাটের আক্কেলপুরে তুলশী গঙ্গা নদী থেকে হাত পা ও মস্তক বিহীন অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

[৩] পুলিশ ও প্রত্যক্ষ দর্শী সুত্রে প্রকাশ, মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন তুলশীগঙ্গা নদীর শ^শান –এর সন্নিকটে একটি ভাসমান বস্তা দেখতে পান। লোকজনের কাছে বস্তাটি রহস্যজনক ও সন্দেহ হলে তারা থানা পুলিশে খবর দেন। পুলিশ নদীথেকে বস্তাটি নদীর কিনারে নিয়ে বস্তার বাঁধন কেটে দেখতে পান বস্তার ভিতরে হাত পা ও মস্তক বিহীন অর্ধগলিত এক নারীর দেহ রয়েছে। পরনে একটি খয়েরী রংয়ের পেটিকোট রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাথমিক ভাবে নিশ্চিত করেছেন।

[৪] এ রিপোর্ট লেখা পর্যন্ত রস্তাবন্দী নারীর মরদেহটি নদীর কিনারায় ছিলো।

[৫] ঘটনা স্থলে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমানসহ উপ- পরিদর্শক গণ উপস্থিত থেকে অজ্ঞাত নামা মহিলার মরদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া করছিলেন। সকলের ধারনা কে বা কাহারা মহিলাটিকে অন্যত্র হত্যা করে তার হাত পা মস্তক বিচ্ছিন্ন করে ঘটনাটিকে আড়াল করতে তুলশী গঙ্গা নদীর বড় ব্রিজ থেকে নদীর পানিতে ফেলে গেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়