শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০৫:১৬ বিকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় দেশসেরা কুবি'র শিক্ষার্থী সানাউল্লাহ মির্জা

কুবি প্রতিনিধি: ১৬ তম কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সারা দেশে মেধা তালিকায় প্রথম হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সাবেক (২০১২-১৩ সেশন) শিক্ষার্থী সানাউল্লাহ মির্জা।

গত বছর ২০২০ সালের ১৫ই নভেম্বর সারাদেশে লিখিত পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, যার ইতি টানা হয় চলতি বছরের ৩০ ই ডিসেম্বর মৌখিক পরীক্ষার মাধ্যমে।

এরপরই শুরু হয় ফলাফল কার্যক্রম। দীর্ঘ সময়ের প্রতিক্ষার পর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ২১শে অক্টোবর, যার মেধাতালিকা আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে গত ১ লা নভেম্বর (সোমবার) রাত ১০ টায় প্রকাশ করা হয়।
এতে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সানাউল্লাহ মির্জা।

নিজের অর্জন নিয়ে অভিব্যক্তি প্রকাশ করে তিনি বলেন - " আমার এ অর্জন আমার একান্ত প্রচেষ্টায় হয়নি। এই অর্জনে বড় ভূমিকা ছিলো আমার মা-বাবার। তাদের উৎসাহ, ভালোবাসা ও দোয়া ছাড়া এটা কখনও সম্ভব ছিলো না।

সৃষ্টিকর্তার কাছে অসংখ্য কৃতজ্ঞতা আমার আজকের এই সাফল্যের জন্য । জীবনে একটি দুঃসময় ছিলো যখন প্রথমবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম। তবে আমি থেমে যাইনি চেষ্টা,পরিশ্রম চালিয়ে গিয়েছি এখন ফলাফল সকলের সামনে। আমার সকল শুভাকাঙ্ক্ষীরা আমার অর্জনে যেভাবে আমাকে ভালোবেসেছেন তাদের এই ভালোবাসাই আমাকে সামনের দিনগুলোতে আরও এগিয়ে যেতে সাহায্য করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। "

সানাউল্লাহ মির্জা'র এই অর্জনে নিজের অনুভূতি ব্যক্ত করে তার মা বলেন - " আমার সন্তানের অর্জনই আমার অর্জন, আল্লাহ আমাদেরকে, আমার সন্তানকে, আশার চেয়ে অনেক বেশি কিছু দিয়েছেন এর চেয়ে ভালো ব্যাপার আর কি হতে পারে"।

  • সর্বশেষ
  • জনপ্রিয়