শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০২:৩১ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয়ের নতুন রেকর্ড গড়লেন মরগান

স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে ইংল্যান্ড। শারজাহতে সোমবার নিজেদের চতুর্থ ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রানের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। এই জয়ের সাথেই অনন্য এক রেকর্ডের চূড়ায় ওঠেন ইংল্যান্ড অধিনায়ক মরগান। টি-টোয়েন্টিতে দেশকে সবচেয়ে বেশি জয় এনে দেওয়া অধিনায়ক এখন তিনি।

[৩] তার অধিনায়কত্বে এই সংস্করণে ইংলিশদের জয় ৪৩টি। যা যেকোন দেশের হয়ে সর্বোচ্চ। এর মধ্যে দুটিতে ইংল্যান্ডের জয় সুপার ওভারে, ২০১৫ সালে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ও ২০১৯ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে। অফিসিয়ালি যদিও এই ম্যাচ দুটির ফল টাই হিসেবে লেখা থাকবে।

[৪] ৪২টি করে জয় নিয়ে এখন তালিকায় দুইয়ে আছে আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর ও ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়