শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ১২:৫৭ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ১২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতিক খান: নিউজিল্যান্ড কিংবা পাকিস্তানের মধ্যেই কেউ বিশ্বকাপ ট্রফি জিতবে

আতিক খান
ভারতীয় দলটাকে দেখে মায়া লাগছে। এতো বাজেভাবে হারলে পরাজয়টা উপভোগও করা যায় না। গ্যালারিতে বসা ভারতীয় ফ্যানদের জন্যও মায়া লাগছে। টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই এই দলটা হেসেখেলে বিশ^কাপ জিতবে বলে ঘোষণা করেছিলো। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে একমাস ধরে আরব আমিরাতের মাঠগুলোতে আইপিএল খেলে পূর্ণ প্রস্তুতি নিয়েই তারা বিশ্বকাপ খেলতে এসেছে। আমাদের মতো ধানক্ষেতে প্রস্তুতি নেয়নি।

ক্যাপ্টেন কোহলি আর কোচ রবি শাস্ত্রীর জন্য শেষ টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্ট, তাও বিশ্বকাপ। অথচ তাদের টুর্নামেন্ট শুরুই হয়েছে চিরশত্রু পাকিস্তানের সঙ্গে ১০ উইকেটে হেরে। সেই ক্ষত না শুকাতেই কাটা ঘায়ে নুনের ছিটা পড়ল আজ মাত্র ১১০ রান করে ১৪ ওভারেই হেরে গিয়ে।

সম্ভবত বাংলাদেশ দল নিয়ে আমাদের যে প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণ, সেই মাপকাঠিতে ভারতীয় দলের পারফর্মেন্স আরও বেশি তলানিতে। সন্দেহ নেই, ভারতীয় ক্রিকেট ফ্যানরা তুলোধুনো করবে কোহলি, রোহিত আর পান্ডিয়াদের। সম্ভবত এর সাথেই ভারতের সেমিতে খেলার আশাও শেষ হয়ে গেলো।

দুবাই সারজাহতে এশিয়ান দলগুলোর আধিপত্য বিস্তারের কথা থাকলেও ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মত দলগুলো বিস্ময়ের জন্ম দিচ্ছে। এদের স্পিন শক্তি বরং এশিয়ার দলগুলোর চাইতেও শক্তিশালী। বোলিং আর ফিল্ডিং দিয়েই এরা ম্যাচ অর্ধেক জিতে বসে থাকে। দেখে মনে হলো, ভারত এখনো পাকিস্তানের সঙ্গে শোচনীয় পরাজয়ের ধাক্কা সামলে উঠতে পারেনি। খুব বিস্ময়কর কিছু না ঘটলে ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর পাকিস্তানের মধ্যেই কেউ ট্রফিটা জিতবে।

  • সর্বশেষ