শিরোনাম
◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ১২:০৬ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রেহানা মরিয়ম নূর’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ১২ নভেম্বর

বিনোদন ডেস্ক: ‘রেহানা মরিয়ম নূর’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ১২ নভেম্বর‘রেহানা মরিয়ম নূর’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ১২ নভেম্বর। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেশের সিনেমা হলে মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর। সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়। সেই সঙ্গে এবার ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে লড়াই করতে যাচ্ছে।

৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবনসংগ্রামের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, চরিত্রের নাম রেহানা।

আজমেরী হক বাঁধন বলেন, আমাদের সিনেমা নিয়ে প্রতিদিন আমরা যে সাড়া পাচ্ছি,

আমি রীতি মতো আপ্লুত। আমরা চেষ্টা করবো, বেশি সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়ার। সেই সঙ্গে চেষ্ট করবো দর্শকদের সঙ্গে হলে বসে সিনেমাটি উপভোগ করার।

এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

এটি নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের দ্বিতীয় সিনেমা, এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ শিরোনামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন এই পরিচালক।

ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়