শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৬:৪১ বিকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক প্রমাণিত হওয়ায় পদত্যাগ করলেন বার্কলেস’র সিইও

রাশিদুল ইসলাম : [২] ব্রিটেনের বহুজাতিক ব্যাংকের সিইও জেস স্ট্যালে মার্কিন নাগরিক। বার্কলেস ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। সিএনএন

[৩] ব্রিটেনের ফিনান্সিয়াল কনডাক্ট অথোরিটি ও ব্যাংক অব ইংল্যান্ডের প্রুডেন্সিয়াল রেগুলেশন অথোরিটি ওই তদন্ত পরিচালনা করে।

[৪] জেস স্ট্যালেকে তদন্তের বিষয়টি জানানোর পর তিনি জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেন এবং পদত্যাগের সিদ্ধান্ত নেন।

[৫] তবে তদন্তে এপস্টেইনের কোনো অনৈতিক কাজে স্ট্যালে জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ মেলেনি।

[৬] একাধিক নারীর সঙ্গে যৌন নির্যাতন ও অনৈতিকভাবে তাদের ব্যবহারের অভিযোগে এপস্টেইন কারাগারে আটক অবস্থায় ২০১৯ সালে মারা যান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়