শিরোনাম
◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘শত উক্তিতে বঙ্গবন্ধু’ চিত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদানের সুপারিশ

মনিরুল ইসলাম : [২] সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির ৯ম সভায় এই সুপারিশ করা হয়।

[৩] সোমবার কমিটির সভাপতি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

[৪] সভায় কমিটির সদস্য আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, অপরাজিতা হক, শবনম জাহান এবং নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।

[৫] জানা যায়, বৈঠকে ২০২১-২০২২ অর্থ বছরে সংসদ বাংলাদেশ টেলিভিশনের যন্ত্রপাতি ক্রয় এবং নতুন অনুষ্ঠান নির্মান ও পরিকল্পনা বিষয়ক আলোচনা করা হয়।

[৬] ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটির উপর ১৫ পর্বের ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠানের প্রয়োজনীয় অর্থ প্রদানের সুপারিশ করা হয়।

[৭] সংসদ বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে ব্যবহারের লক্ষ্যে ৩টি ক্যামেরা ও বাইরে ব্যবহারের জন্য ১টি ক্যামেরা এবং ২টি এডিট প্যানেল ক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বৈঠকে সুপারিশ করা হয়।

[৮] বৈঠকের শুরুতে কমিটির পক্ষ থেকে কমিটির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরকে ৭৫ তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

  • সর্বশেষ