শিরোনাম
◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবমেরিন চুক্তি নিয়ে মিথ্যে বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, অভিযোগ ম্যাক্রোঁর

লিহান লিমা: [২]পারমাণবিক সক্ষমতা সম্পন্ন সাবমেরিন কিনতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার চলা গোপন আলোচনার কথা প্রকাশ না করে স্কট মরিসন মিথ্যা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘মনে হয় না, আমি জানতাম।’বিবিসি

[৩]চীনের প্রভাব মোকাবেলায় ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া (অকাস) জোট গঠিত হয়। জোটচুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন সাবমেরিন সরবরাহ করবে ইউএস ও ইউকে। এই প্রেক্ষিতে অস্ট্রেলিয়া ফ্রান্সের সঙ্গে পূর্ব স্বাক্ষরিত ১২টি সাবমেরিন কেনার ৩৭ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করে। এর পরই দুই দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়। ফ্রান্স এটিকে ‘পিঠে ছুরিকাঘাত’ এবং ‘মিত্রদের মধ্যে অগ্রহণযোগ্য আচরণ’ বলে ক্ষোভ প্রকাশ করে।

[৪]স্কট মরিসনের উদ্দেশে ম্যাক্রোঁ আরো বলেন,‘ আমাদের একে অপরকে সম্মান দেখাতে হবে। আপনাকে সত্য কথা বলতে হবে। এই মূল্যবোধের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।’ তবে ম্যাক্রোঁর অভিযোগ অস্বীকার করে স্কট মরিসন বলেন, এ বছর প্যারিসে জি-৭ সম্মেলনে সাক্ষাতের সময় ম্যাক্রোঁকে তিনি বলেছেন, প্রথাগত সাবমেরিন অস্ট্রেলিয়ার কৌশলগত স্বার্থ পূরণ করবে না বলে তিনি মনে করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়