শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০১:৫২ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৩, আহত ২

অহিদ মুুকুল : [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] বসুরহাট পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সংযুক্ত বাইপাস সড়কে রোববার দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
[৪] নিহতরা হলেন, শিমুল কুমার সূত্রধর, নয়ন সূত্রধর ও চন্দনা রাণী সূত্রধর।

[৫] গ্রেপ্তার কাভার্ডভ্যান চালক মাসুম ভূঁইয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।

[৬] কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বসুরহাট থেকে কবিরহাট উপজেলায় যাওয়ার পথে বাইপাস সড়কে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী নয়ন ও চন্দনা মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রোববার রাতে শিমুল কুমারের মৃত্যু হয়।

[৭] আটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

[৮] তিনি আরও জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। অভিযুক্ত চালককের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়