শিরোনাম
◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ১১:১৩ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হৃদয় পড়ে আছে বার্সেলোনায়, আবারও ফিরে আসতে চান লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক: [২] ফুটবল বিশ্বের তারকা খেলোয়াড় লিওনেল মেসি সব সময় ভাবনায় থাকেন তার পুরানো দল বার্সেলোনায় পূণরায় ফেরা নিয়ে। দীর্ঘ ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব পিএসজি যোগ দেন আর্জেন্টাইন এই সুপারস্টার। নেইমার-এমবাপ্পের সঙ্গে ভালো কাটলেও পুরনো ক্লাব ভুলতে পারছেন না। তাই আবারও নাকি ফিরতে চান কাতালান ক্লাবটিতে। সম্প্রতি স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

[৩] স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্তর এক সাংবাদিকের সঙ্গে আড্ডা দেয়াকালে মেসি বলেন, ‘হ্যাঁ, আমি সবসময়ই বলে এসেছি, আমি ক্লাবটাকে সাহায্য করতে ভালোবাসি। কোনো এক সময় টেকনিক্যাল সেক্রেটারি হতে চাই। আমি জানি না, সেটা বার্সেলোনাতে সম্ভব কিনা, নাকি অন্য কোথাও হবে।

[৪] ছয়বারের ব্যালন ডি’অর জয়ী আর বলেন, ‘যদি কখনও সুযোগ পেয়ে থাকি, তাহলে আমি আবারও ক্লাবে সাধ্যমতো অবদান রাখতে চাই। কারণ, এ ক্লাবটাকে আমি ভালোবাসি। ক্লাবের উপকারে আসতে পারলে, এর উন্নতিতে অবদান রাখতে পারলে, একে আবারও বিশ্বসেরা ক্লাব বানাতে পারলে আমার বেশ ভালোই লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়