শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০২:৪০ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জান্নাতুন নাঈম প্রীতি: একবিংশ শতাব্দীতেও বাপ আর স্বামীর মাল হওয়া ছাড়া বাঙালি নারীর অর্জন কী?

জান্নাতুন নাঈম প্রীতি
বাঙালির কাছে জন্মদিনে লুঙ্গি উঁচিয়ে নাচা পরীমণি খ্যাত কিন্তু সাকিব আল হাসানের স্ত্রী শিশির বেশ উৎকৃষ্টই ছিলেন এদ্দিন, যতোক্ষণ পর্যন্ত তার নিজের মতামত ছিলো না। কিন্তু এখন ক্রিকেট নিয়ে একটা স্ট্যাটাস দিয়ে তিনি সমালোচনার মুখে পড়েছেন। অথচ এখন পর্যন্ত কখনো একজন নারীবাদীকেও বলতে শুনিনি, শিশিরের সোশ্যাল মিডিয়ার ভেরিফাইড নামটি ‘সা’কিব উম্মে আল হাসান’ কেন? এতো আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে নিজের চমৎকার নামটা তিনি হারিয়ে ফেললেন কেন? ঠিক কী কারণে নিজেকে সাকিবের বউ বলেই পরিচয় দেওয়াটা উচিত বলে মনে হলো তার? নারীর নাম পদবি একদমই তুচ্ছ ব্যাপার নয়। এর সঙ্গে জড়িয়ে আছে পুরুষতান্ত্রিকতার বর্বর ইতিহাস। সেই ইতিহাসে নারী পুরুষের অর্ধেক, সম্পত্তির ভাগে পুরুষের অর্ধেক, বুদ্ধিতে খাটো, এসব মিথের মতোই নামের ঘাড়ে ভ‚তের মতো, প্রভুর মতো ওঠে আছে। জন্মের পর বাপের নামের অর্ধেক ‘জাহানারা সরকার’ বিয়ের পরে হয়ে যান ‘জাহানারা খালেক’।

যুদ্ধে পাওয়া নারীরা যেমন গণিমতের মাল, যুদ্ধ না করেও পরিবার থেকে তারা হয়ে ওঠেন বাপের মাল, স্বামীর মাল। একবিংশ শতাব্দীতেও বাপ আর স্বামীর মাল হওয়া ছাড়া বাঙালি নারীর অর্জন কী? অর্জন হলো চাকরিতে, কর্মক্ষেত্রে উঁচু পদে ওঠলে ‘শুয়ে শুয়ে পেয়েছে’ শোনা। আর মাঝে মাঝে বেফাঁস কথা বলে ফেললে সমালোচনা হলেও বলা হবে- সাকিবের বউ অমুক বলেছে! মানে বউটা যে আরেকটা মানুষ তাও তুচ্ছ! বাঙালি যখন কারও সমালোচনা করে তখনো তার পুরুষতান্ত্রিক আধিপত্য লুকাতে পারে না! হে বাঙালি পুরুষতান্ত্রিক সমাজ, আপনারা সাকিবের বউকে দেখেন, সেই বউয়ের বোকামি দেখেন, আমরা কর্মক্ষেত্রে উঁচু জায়গা পেলে আমাদের শোয়া দেখেন, কিন্তু নিজেরা নিজেদের দেখেন না কেন? jannatun nayeem prity-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়