শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক বিরোধী প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে আইনজীবী একাদশ চ্যাম্পিয়ান

রাহুল রাজ : ৪ টিমের অংশগ্রহনে মাদক বিরোধী সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীর আশিয়ানের এস আলম মাঠে শনিবার অনুষ্ঠিত হয়েছে সারাদিনব্যাপী প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। সিভিলিয়ান বেস্ট বন্ধুর আয়োজনে নক আউট ক্রিকেট টুর্নামেন্টে আইনজীবী একাদশ ১৬ রানে সিভিলিয়ান ২০০১ কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।

টুর্নামেন্টের অপর দুই দল ছিলো উত্তরা ২০০১ ও উত্তরখান ২০০১। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আইনজীবী একাদশ ১০৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৯০ রানের বেশি করতে পারেনি সিভিলিয়ান ২০০১। ম্যাচ সেরা আলামিন ২৭ রানে সঙ্গে ৩ উইকেট তুলে নেন। সিরিজ সেরা সিভিলিয়ান ২০০১ মোহাম্মদ ইয়াসিন।

খেলা শেষে দক্ষিণখান থানার ওসি অপারেশন আফতাব শেখ, উপ পুলিশ পরিদর্শক হাফিজ ফকির ও উপ পুলিশ পরিদর্শক রিজিয়া পারভিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সিভিলিয়ান ২০০১ এর অধিনায়ক এডভোকেট নাসিম ওমর সাথী জানান, যারা মাঠের সঙ্গে যুক্ত তারা মাদকমুক্ত। আমাদের প্রচেষ্টা তরুণ সমাজকে মাঠে নিয়ে আসা এবং খেলাধুলায় সম্পৃক্ত রাখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়