শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ১২:১৫ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীয়তপুরের চিতলিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সব প্রার্থী

ডেস্ক নিউজ: প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় শরীয়তপুরের চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সব প্রার্থী। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এলাকায়।

চিতলিয়া ইউনিয়নে ভোটাভুটির আর দরকার নেই। কারণ সেখানে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। যারা ছিলেন তারা সবাই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। একসঙ্গে সব প্রতিদ্বন্দ্বি প্রার্থী কি আসলেই নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেয়েছেন? একপক্ষ বলছে স্বেচ্ছায় প্রত্যাহার করেছেন। আরেক পক্ষের দাবি চাপে পড়ে প্রার্থিতা প্রত্যাহার করতে হয়েছে। ডিবিসি টিভি

পছন্দের লোকদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করতে ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দের দিন স্বাক্ষর জাল করে প্রার্থীতা প্রত্যাহারের অভিযোগ এনেছেন অনেক প্রার্থী। তারা বলেন, আমরা প্রার্থীতা প্রত্যাহার করিনি আমাদেরকে জোর করে প্রার্থীতা প্রত্যাহার করেছে। আমরা প্রত্যাহার পত্রে কোন স্বাক্ষরও দি নাই কিন্তু তারপরও কিভাবে প্রত্যাহার হয়েছে আমাদের জানা নেই।

কোন কোন প্রার্থী অবশ্য বলছেন কোন চাপে নয়, দলের স্বার্থে স্বেচ্ছায় করেছেন প্রার্থিতা প্রত্যাহার।

নির্বাচন বিধি মেনেই হয়েছে সবকিছু বলছেন চিতলিয়া ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন। তিনি বলেন, আমরা মনোনয়ন এবং প্রত্যাহার পত্রে প্রার্থীদের স্বাক্ষর যাচাই-বাছাই করে দেখেছি। তাদের স্বাক্ষরে মিল থাকার কারণেই আমরা প্রত্যাহার পত্র মেনে নিয়েছি।

আগামী ১১ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চিতলিয়া ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে ৩, সাধারণ সদস্য পদে ৪৮ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতি পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সবাই মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সব প্রার্থী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়