শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ১২:৫৯ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু সম্মেলন: আজ যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মারুফ হাসান: [২]  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৬) অংশ নিতে আজ রোববার (৩১ অক্টোবর) যুক্তরাজ্যের উদ্দেশে রওয়ানা হবেন। ১৫ দিনের রাষ্ট্রীয় সফরকালে ফ্রান্সেও যাবেন তিনি।

[৩] শনিবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন একথা নিশ্চত করেন।

[৪] ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর আগে, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন জরুরি জলবায়ু ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বাংলাদেশ বিশেষ ভূমিকা রাখতে পারে এমন তিনটি ক্ষেত্রের উল্লেখ করেন।

[৫] বাংলাদেশের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে উল্লেখ করে তিনি বলেন, বিপজ্জনক জলবায়ু পরিবর্তন এড়াতে এবং পৃথিবীর সকলের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার এটাই শেষ সুযোগ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়