শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৫:৩৯ বিকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের লেদা এলাকা থেকে হত্যা মামলার এক পলাতক আসামি মো. জামাল হোসেন (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] শুক্রবার রাতে লেদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকার মৃত সুলতান আহম্মেদের ছেলে।

[৪] টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই)
মো. তারেকের নেতৃত্বে পুলিশের একটি টিম হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি জামাল হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

[৫] তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, নয়াপাড়া ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লক ৮ এর এক্সটেনশন মুদি দোকানের সামনে রোহিঙ্গা রহমত উল্লাহ (৩৯) এর গায়ে গ্রেপ্তারকৃত আসামি জামাল পেট্রোল ঢেলে মৃত্যু ঘটায়। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়