শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৩:৫৩ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বদলগাছী ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির ‘পা’ উদ্ধার করেছে পুলিশ

মো. ফারুক হোসেন: [২] নওগাঁর জেলার বদলগাছীতে ধান ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি ‘পা’ উদ্ধার করেছে থানা পুলিশ।

[৩] পুলিশ সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগতনগর এলাকায় গোবর চাঁপা-সাগরপুর রাস্তার পার্শ্বে হামিদ সোনারের ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন একটি ‘পা’ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় জন মনে ব্যাপক আতংক বিরাজ করছে।

[৪] বদলগাছী থানার এস আই মনোয়ার জাহান জানান, সকালে স্থানীয়রা ধান ক্ষেতের মধ্যে একটি বস্তা ও বিচ্ছিন্ন একটি ‘পা’ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ‘সেখান যান এবং হাঁটুর নিচ থেকে কাটা একটি পা’ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন বলে পুলিশ জানায়। ডি এন এটেস্টের রিপোর্ট পাওয়ার পর তা সিআইতে প্রেরণ করা হবে। ‘পা’ টি এক জন মানুষের ডান পা ও পরিত্যাক্ত বস্তায় পলিথিনে মোড়ানো দুটি হ্যান ব্যাগে ছিলো বলে উদ্ধার কারী পুলিশ অফিসার জানান ।

[৫] এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে থানার ইনচার্জ অফিসার সাংবাদিক সংস্থা বদলগাছীকে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়