শিরোনাম
◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক  ◈ যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! ◈ চসিক নির্বাচন: মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী করাতে চায় জামায়াত! ◈ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, সংশোধনের উদ্যোগ সরকারের ◈ সংসদের সামনের দিনগুলো কেমন হবে ◈ অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর ◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত ◈ ক্রিকেটের মতো সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার ◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্কুল-কলেজে পাঠানো নিয়ে এখনো অনেক বাবা-মায়েরা ভয়ে আছেন: শিক্ষামন্ত্রী

মহসীন কবির: [২] কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার (৩০ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পুলিশ আয়োজিত এক সমাবেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন। সময় টিভি

[৩] তিনি বলেন, এ ছাড়া করোনাকালে অনেক শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে। তাদের কীভাবে আবার শিক্ষামুখী করা যায়, তার জন্যও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সব বাধা পেরিয়ে আবারও মুখরিত হয়ে উঠবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

[৪] তিনি আরও বলেন, আমরা এখনো ঠিক বলতে পারছি না ঠিক কতসংখ্যক শিক্ষার্থী ঝরে পড়েছে। তবে কিছু হয়তো ঝরে পড়েছে। যাঁদের একটু আর্থিক সমস্যা রয়েছে, তাঁরা ছেলেমেয়েদের কাজে লাগিয়ে দিয়েছেন। বিশেষ করে, মেয়েদের ক্ষেত্রে হয়তো কারও কারও বাল্যবিবাহ হয়ে গেছে। যদিও বাল্যবিবাহ হওয়া উচিত ছিল না। সেই মেয়েরা যেখানেই থাকুক, তারা যেন স্কুলে ফিরে আসে। তাদের পড়াশোনার সুযোগ তৈরি করে দিতে শিক্ষকদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়