শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটি কলেজ ছাত্রীর আত্মহত্যা

হারুনুর রশীদ: [২] রাঙামাটি কলেজ ছাত্রীর আত্মহত্যা করেছে। সে রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। কলেজছাত্রীর নাম পূর্ণিমা চাকমা (১৯)।

[৩] সে জুরাছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী দুর্গম এলাকার ৫নম্বর দুমদুম্য ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বগাহালির সাধন চাকমা মেয়ে।

[৪] পুলিশসূত্রে জানা গেছে, পূর্ণিমা চাকমা রাঙামাটি শহরস্থ রাজবাড়ি এলাকায় বাসায় ভাড়া থাকতেন। দুপুর আড়াইটার দিকে পূর্ণিমা চাকমাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান বাসার মালিক। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৫] রাঙামাটি সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) সাংবাদিকদের বলেন, বর্তমানে কলেজছাত্রীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

[৬] রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.কবির হোসেন প্রতিবেদকে বলেন,। ধারনা করা হচ্ছে কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই মুর্হুতে সঠিকভাবে বলতে পারছি না, তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

[৭] এদিকে পূর্ণিমা চাকমার কয়েজন বান্ধবীরা বলেন, পূর্ণিমা চাকমা প্রায়ই সময় বলেন নতুন বাসা পাল্টাবেন। তার বান্ধরীরা আরো বলেন, দীর্ঘদিন বাসার মালিকের কিছু সমস্যার কারণে পূর্ণিমা বাসা পাল্টানোর কথা বলেছিলেন। তবে কি কারণে গলায় ফাঁস দিয়েছে তার সঠিক কারণ কেউ জানাতে পারেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়