শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৩:১৭ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান এমপি শম্ভুর

সাগর আকন: [২] বরগুনায় জেলা পুলিশের আয়োজনে র‌্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে আজ শনিবার কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপিত হয়।

[৩] “ মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য নিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুলিশ লাইনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

[৪] পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জেলা পুলিশকে মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

[৫] অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা, এডভোকেট কামরুল আহসান মহারাজ মেয়র বরগুনা পৌরসভা, মোঃ মতিয়ার রহমান মেয়র আমতলী পৌরসভা।

[৬] অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি আ. মোতালেব মৃধা, অধ্যক্ষ প্রফেসর সালাম, সঞ্জীব দাস, সাংবাদিক মুশফিক আরিফ, সাবেক মেয়র শাহজাহান মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়