শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৩:০৪ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীসহ ১০ জনকে কুপিয়ে জখম, কাউন্সিলর আটক

নিউজ ডেস্ক: [২] পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জুয়েল মৃধাসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন

[৩] শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের লোহালিয়া খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] এদিকে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিল ও নৌকা প্রতীকের প্রার্থীর ছোট ভাই রেজাউল হাসান লাবুকে জিজ্ঞাসাবাদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কাউন্সিলর লাবুকে আটকের খবরে থানা এলাকায় স্থানীয়রা বিক্ষোভ করেছেন।

[৫] আহত স্বতন্ত্র প্রার্থী জুয়েল মৃধা বলেন, সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা শেষে আমার সমর্থকদের নিয়ে পটুয়াখালীতে যাচ্ছিলাম। এ সময় লোহালিয়া খেয়াঘাট এলাকায় রেজাউল হাসান লাবুসহ ২০-৩০ জন দুর্বৃত্ত তাদের ধাওয়া করে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায় তারা।

[৬] এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও নৌকা প্রার্থীর ছোট ভাইকে লাবু তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পটুয়াখালী সদর থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়