শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ১১:৩২ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শনিবার কারাগার থেকে বাড়ি ফিরতে পারেন আরিয়ান

মারুফ হাসান: [২] বৃহস্পতিবার আরিয়ান খানের জামিন মঞ্জুর করলেও জামিনের বিস্তারিত রায়ের প্রতিলিপি জারি করেনি বম্বে হাইকোর্ট।

[৩] শুক্রবার দুপুরে পর জানানো হয় আরিয়ানের জামিনের শর্ত। জামিন শর্ত পূরণ করতে সব রকম ব্যবস্থা আগেভাগেই সাজিয়ে রেখেছিলেন আরিয়ানের আইনজীবীরা। তৈরি ছিল মুচলেকার শর্ত নগদ এক লাখ টাকা।

[৪] জামিনদার হিসেবে উপস্থিত হয়েছিলেন আরিয়ানের বাবা শাহরুখের সহঅভিনেত্রী জুহি চাওলাও। কোনো কিছুরই কমতি ছিল না। কিন্তু এরপরও শেষ পর্যন্ত সময়মতো সব আইনি প্রক্রিয়া সেরে উঠতে পারলেন না আইনজীবী সতীশ মানেশিন্ডে।

[৫] ভারতের কারাগারের নিয়ম অনুযায়ী বিকেল সাড়ে পাঁচটার পর কোনো অভিযুক্তের জামিনের কাগজ গ্রহণ করে না তারা। কারণ, সূর্যাস্তের পর বন্দীদের মুক্তি দেওয়ার নিয়ম নেই। তাই আর্থার রোড জেলের জামানত বক্স নিয়মমাফিক বন্ধ করে দেওয়া হয় বিকেল সাড়ে পাঁচটায়। এ সময় জেল সুপার নীতীন ভেয়চাল প্রথম আলোকে নিশ্চিত করেন, আজ ছাড়া পাবেন না আরিয়ান। এখন আর সময় নেই। মুক্তির জন্য শনিবার সকালের অপেক্ষা করতে হবে তাঁকে।

[৬] আজ মুক্তি না পেলেও এটা নিশ্চিত করে বলা যায়, শনিবার মুক্তি পাবেন আরিয়ান। সেভাবে প্রস্তুতি নিচ্ছে শাহরুখের পরিবার। শুক্রবার বিকেলে মান্নাতের সামনে গিয়ে দেখা গেল সাজ সাজ রব। আরিয়ানকে স্বাগত জানাতে সেজে উঠেছে মান্নাত। দলে দলে এসে ভিড় করছেন শাহরুখের ভক্তরা। ছেলের জন্য প্রহর গুনছেন শাহরুখ-গৌরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়