শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ১১:১২ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-মধ্যপ্রাচ্যে পাচারকালে ২৩ তরুণী উদ্ধার, গ্রেফতার ১১

জাগো নিউজ: বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারীকে উদ্ধার করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় নারীপাচার চক্রের অন্যতম হোতাসহ ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর কামরুল।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারীকে উদ্ধার করা হয়। তারা ভারত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার হচ্ছিলেন। এসময় পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যতম হোতাসহ ১১ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে গ্রেফতার পাচারকারীদের নাম-পরিচয় জানায়নি র‍্যাব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল বলে জানায় র‍্যাব। এ বিষয়ে আগামীকাল (শনিবার) র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান মেজর কামরুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়