শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ১০:৩৩ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর মোহাম্মদপুরে সাবেক স্ত্রীকে খুন করতে গিয়ে অন্য নারীকে খুন

মোস্তাফিজুর রহমান: [২] সাবেক স্ত্রী দ্বারা প্রতারিত হয়ে ট্রাকচালক সেকুন মিয়া এ ঘটনা ঘটিয়েছে।

[৩] আজ শুক্রবার ভোরে সাবেক স্ত্রীকে হত্যা করতে সেকুল চলে যান মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায়। বোরকা পরে তার সাবেক স্ত্রী একটি রিকশায় উঠলে সেকুল তার পিছু নেন। একপর্যায়ে রিকশার গতিরোধ করে কাঁচি দিয়ে বোরকা পরিহিত এক নারীকে একের পর এক আঘাত করেন তিনি। রিকশা থেকে নিচে পড়ে গেলে সেকুল দেখতে পান ওই নারী তার স্ত্রী নন। তার সাবেক স্ত্রী তখন পাশেই অন্য একটি রিকশায় ছিলেন।

[৪] সেকুল মিয়ার কাঁচির আঘাতে নিহত ওই নারীর নাম আয়েশা সিদ্দিকা (২৬)। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আয়শাকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পরই স্থানীয় লোকজন সেকুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি এখন মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে আছেন।

[৫] পরিবার জানায়, আয়েশা পেশায় একজন গার্মেন্টস কর্মী। তার স্বামী রুবেল ইসলাম ইলেকট্রিক মিস্ত্রি। আরিফা নামে তাদের পাঁচ বছর বয়সী মেয়ে রয়েছে। তারা নবোদয় হাউজিং এলাকায় থাকতেন। তিনি সাইনেক্স নামে একটি পোশাক কারখানার অপারেটর ছিলেন। প্রতিদিনের মতো গতকাল সকাল সাড়ে ৬টার দিকে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার ভবানীপুরের বানিয়া পাড়ায়।

[৬] আয়েশার স্বামী রুবেল ইসলাম বলেন, প্রথমে তারা ধারণা করেছিলেন আয়েশাকে ছিনতাইকারী কাঁচি দিয়ে আঘাত করেছে। কারণ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে তারা চেনেন না। পরে ঘটনা তিনি জানতে পারেন।

[৭] মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, সেকুলকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি সাবেক স্ত্রীর ওপর ক্ষুব্ধ ছিলেন। আয়েশাকে কাঁচি দিয়ে আঘাত করার পর তিনি দেখতে পান তার সাবেক স্ত্রী সামনের রিকশায়। আয়েশা এবং সেকুল মিয়ার সাবেক স্ত্রী একই রঙের বোরকা পরেছিলেন।

[৮] মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, সেকুল মিয়া পেশায় ট্রাক চালক। তিনি গাবতলী বাস টার্মিনাল এলাকায় থাকেন। পাঁচ বছর আগে তিনি বিয়ে করেন। চার বছর আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। তারপরও তাদের মধ্যে যোগাযোগ ছিল। সাবেক স্ত্রীকে আবারও বিয়ে করতে চেয়েছিলেন সেকুল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় সেকুলের কাছ থেকে সাবেক স্ত্রী টাকা নিচ্ছিলেন বলেও জানিয়েছেন সেকুল।

[৯] ওসি আরও জানান, এক মাস আগে অন্যত্র বিয়ে করেন সেকুলের সাবেক স্ত্রী । বিয়ের পর ফোন করে আবারও এক লাখ টাকা চান সেকুলের কাছে। এ কারণেই বেশি ক্ষুব্ধ হন বলে সেকুল জানিয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা হবে। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়