শিরোনাম
◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০৯:১৬ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০৯:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডোমারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময়

রতন কুমার রায়: [২] নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] শুক্রবার সন্ধা সাড়ে ৬টার দিকে ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

[৪] জেলা নির্বাচন অফিসার ও ডোমার পৌরসভা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি,এম সাহাতাব উদ্দিন ও নীলফামারী জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান (বিপিএম পিপিএম)।

[৫] এছাড়াও ডিডিএলজি আব্দুর রহমান, র‌্যাবের এসপি সৈয়দ রফিকুল ইসলাম, ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, সহকারী পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম প্রমূখ উপস্থিত ছিলেন।

[৬] মতবিনিময় সভায় পৌরসভার প্রতিদ্বন্দ্বী মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়