শিরোনাম
◈ অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি: তারেক রহমান ◈ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে জামায়াত আমিরের কড়া বার্তা ◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো?

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের ভাঙ্গার মাদ্রাসার ছাত্রী নিখোঁজ

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের ভাঙ্গায় সুরাইয়া কানিজ মিম (১১) নামে এক মাদ্রাসার ছাত্রীর নিখোঁজ হওয়ার ছয়দিন পেরিয়ে গেলেও খোঁজ মিলছে না।

[৩] মিম ভাঙ্গার উত্তর চাঁনপট্টি গ্রামের বাসিন্দা পুলিশ সদস্য দুদু মিয়ার মেয়ে। সে উপজেলার ঘারুয়া ইউনিয়নের সদরদী মেহেরুন নেসা মহিলা মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী

[৪] মিমের বাবা দুদু মিয়া বলেন, আমার মেয়েটা খুব মেধাবী, পড়াশোনার জন্য একটু রাগ করেছিলাম। তারপর পরিবারের সঙ্গে অভিমান করে গত শনিবার (২৩ অক্টোবর) বাড়ি থেকে বের হয়। এরপর মেয়াটা আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজা খুজি করে না পেয়ে ভাঙা থানার একটা সাধারণ ডায়েরি করেছি।

[৫] ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিকাশ মন্ডল জানান, এ ব্যাপারে নিখোঁজ শিক্ষার্থীর বাবা গত সোমবার (২৫ অক্টোবর) ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়