শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০৩:১৩ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অশ্লীল দৃশ্য নিষিদ্ধের বিষয়ে পেমরার কাছে ব্যাখ্যা চেয়েছে লাহোরের হাইকোর্ট

আখিরুজ্জামান সোহান: [২] পাকিস্তানে সম্প্রতি সিনেমা ও নাটকের দৃশ্যে ‘কেন অশ্লীলতা পরিহার করে চ্যানেলগুলিকে সম্প্রচারের নির্দেশ দেওয়া হলো?’ তার ব্যাখ্যা চেয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) পাকিস্তান ইলেকট্রনিক অ্যান্ড মিডিয়া রেগুলেটরি অথরিটি’র (পেমরা) দেওয়া নির্দেশনার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে পিটিশন দাখিলের পর জবাব চেয়ে নোটিশ জারি করে লাহোর হাইকোর্ট । অ্যাবাউট পাকিস্তান

[৩] এর আগে পেমরা কর্তৃপক্ষ নাটক ও সিনেমায় অশোভন পোশাক, শয্যাদৃশ্য, আলিঙ্গন, চুম্বন, সংবেদনশীল বিতর্কিত প্লট ও অপ্রয়োজনীয় দৃশ্য সম্প্রচারে বিরত থাকার নির্দেশ দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ।

[৪] নির্দেশনায় বলা হয়, ‘আলিঙ্গন, প্রেম, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অশ্লীল ও সাহসী পোশাক, বিছানার দৃশ্য এবং বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতার দৃশ্য দেখানো হয় ধারাবাহিক বা নাটকে। যা ইসলামি শিক্ষা ও পাকিস্তানি সমাজের সংস্কৃতির সংস্কৃতির পরিপন্থী। ’ চ্যানেলগুলিকে অশালীন পোশাক, বিতর্কিত ও আপত্তিকর প্লট, বিছানার দৃশ্য-সহ ধারাবাহিকে বিষয়বস্তুর পর্যালোচনা করার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

[৫] উল্লেখ্য, গত বছর অশ্লীলতার অভিযোগে পেমরা তিনটি টিভি নাটক এবং ওয়েব সিরিজ চুরাইলকে নিষিদ্ধ করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়