শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের হুমকি বাড়ছে বলেই তাইওয়ানে মার্কিন সামরিক উপস্থিতি জানালেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন

রাশিদুল ইসলাম : [২] তাইওয়ানের প্রেসিডেন্ট সিএনএনকে বলেছেন প্রতিদিন তাদের প্রতি বেইজিংয়ের হুমকি বাড়ছে। এবং তাইওয়ানে যে মার্কিন সেনা রয়েছে তাও নিশ্চিত করে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, গণতন্ত্রের একটি ‘বাতিঘর’ হিসেবে বিশে^ তাইওয়ানের স্বতন্ত্র অস্তিত্ব প্রয়োজন। বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস বজায় রাখার জন্যই তাইওয়ানকে রক্ষা করা দরকার।

[৩] তাইওয়ানের প্রেসিডেন্ট বলেন দ্বীপটিতে ২৩ মিলিয়ন মানুষ প্রতিদিন নিজেদের রক্ষায় কঠিন সংগ্রাম করছে, গণতন্ত্র রক্ষায় এবং স্বাধীনতা নিশ্চিত করতে চাচ্ছে যা তাদের অধিকার।

[৪] প্রেসিডেন্ট সাই বলেন যদি আমরা ব্যর্থ হই তার মানে হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ^াস করার পরও তা রক্ষা করার সংগ্রামে আমাদের ঘাটতি আছে।

[৫] তাইওয়ানকে চীন তার অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়