শিরোনাম
◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৪:৫৮ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গল সনাকের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

স্বপন দেব : “চাই মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ” এই স্লোগানে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর ) সকালে মৌলভীবাজার রোডে সনাক অফিসের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব করেন সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।

টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, সাংস্কৃতিক কর্মী নিতেশ সুত্রধর, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, কবি জাবেদ ভুঁইয়া প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ক্ষুদ্র জাতিসত্ত্বা রয়েছে। তাঁদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, কিন্ত দক্ষিণ এশিয়ার আমাদের দেশে সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্টির মানুষদের রাজনৈতিক স্বার্থে ব্যাবহার ও বিভিন্ন অজুহাতে হয়রানি, হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যার মত অপরাধ করে নি:স্ব করা হচ্ছে।

সেই সাথে দেশের সকল সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় অপরাধীরা পার পেয়ে যাওয়ায়, এদেশে কুমিল্লার মতো ঘটনার জন্ম দেয়, যা এদেশের সরকার ও প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে।

এই দেশের সকল অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার মানুষের চাওয়া কুমিল্লার সাম্প্রদায়িক হামলা সহ দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত সন্ত্রাসী কর্মকান্ডে অভিযুক্ত ও এর মদদ দাতাদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়