শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাতীবান্ধায় যুবদলের পাল্টাপাল্টি কর্মসুচী

লালমনিরহাট প্রতিনিধি: জেলার হাতীবান্ধা উপজেলায় বিএনপি’র দলীয় পদ পদবী ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব। পাল্টাপাল্টি কর্মসুচী দিয়ে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ২ গ্রুপ। হতাশায় নেতাকর্মী ও সমর্থকরা।

বুধবার রাতে উপজেলার মেডিকেল মোড় হাজ্বীপাড়া এলাকায় বিএনপি’র একাংশের দলীয় কার্যালয়ে যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে তারই বড়ভাই উপজেলা বিএনপি’র আহবায়ক মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে কেক কেটে ধুমধাম করে প্রতিষ্টাবার্ষিকী পালন করে। এতে বিশেষ অথিতি ছিলেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আফজাল হোসেন সহ অনেকে।

অপর দিকে উপজেলার বাসষ্টান্ড এলাকায় বিএনপি’র একাংশের দলীয় কার্যালয়ে হাসানুল আলম খান জুয়েল এর সভাপতিত্বে আবু সাঈদ চঞ্চল এর সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাহেদুজ্জামান কোয়েল এবং বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথির ছোটভাই শাহজাদ ফেরদৌস বাবু।

যুবদল বিভক্ত হওয়ায় অত্র উপজেলায় নেতাকর্মীদের মাঝে সমালোচনা সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাকর্মী জানান, পারিবারিক ভাবে দলীয় পদ পরিবারের মাঝে ভাগবাটোয়ারা করার জন্য নেতাকর্মি সমর্থকদের মাঝে হতাশা বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়