শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য উপাধি হারাতে পারে সুন্দরবন: টিআইবি

খালিদ আহমেদ: [২] ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, একের পর এক কয়লাভিত্তিক প্রকল্প হাতে নিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ প্রশ্নের মুখে পড়ছে।'

[৩] সুন্দরবনের কোল ঘেঁষে রামপাল বিদ্যুৎকেন্দ্র দেশের জন্য ভালো ফল আনবে না বলে উল্লেখ করে তিনি বলেন, 'শত বাধার মুখেও সরকারের অটল নীতির কারণে দেশে-বিদেশে বাংলাদেশ সমালোচিত হচ্ছে।'

[৪] বৃহস্পতিবার টিআইবি আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি আরো অভিযোগ করেন, আসন্ন কফ-২৬ সম্মেলনে নিজেদের ক্ষতিকর দিক তুলে ধরার পর্যাপ্ত প্রস্তুতি নেই বাংলাদেশের।

[৫] চলতি বছরের ৮ এপ্রিল আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে টিআইবির নির্বাহী পরিচালক আরও জানান ওই প্রতিবেদনে অভিযোগ তোলা হয় বাংলাদেশ প্রচুর পরিমাণ মিথেন গ্যাস উৎপন্ন করছে যা পরিবেশের জন্য হুমকি। প্রতিবেদন সত্য হলে বাংলাদেশ জলবায়ু তহবিলের সহযোগিতা পাওয়া থেকে বঞ্চিত হতে পারে। এই প্রতিবেদনের পর পরিবেশ মন্ত্রণালয়ে একটি কমিটি করলেও গত ছয় মাসে সেই প্রতিবেদন প্রকাশ করতে পারেনি। স্বাভাবিকভাবেই বিশ্বের যে কোন দেশ মিথেন গ্যাসের জন্য বাংলাদেশকে দায়ী করতে পারে ব্লুমবার্গের ওই প্রতিবেদন অনুসারে। পরিবেশ মন্ত্রণালয়ের এই ব্যর্থতার কারণে জলবায়ু তহবিল থেকে বাংলাদেশে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করছেন তিনি।

[৬] জলবায়ুর প্রভাবে বাংলাদেশের কী পরিমাণ ক্ষতি হচ্ছে পরিবেশ মন্ত্রণালয় সেই ক্ষতির পরিমাণ বিস্তারিতভাবে আসন্ন সম্মেলনের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরতে পারবে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

[৭] টিআইবি মনে করে দেশের স্বার্থে সরকারকে কয়লাভিত্তিক প্রকল্প থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হতে হবে। তাহলে পরিবেশের ক্ষতি কমবে। বিশ্বদরবারে বাংলাদেশকে নিয়ে প্রশ্নের সুযোগ তৈরি হবে না।

[৮] টেকসই উন্নয়নের কথা চিন্তা করে দেশের প্রতিটি মেগা প্রজেক্ট করার সময় পরিবেশের ক্ষতির কথা মাথায় রাখার পরামর্শ দেন তিনি।

  • সর্বশেষ