শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড

শরীফা খাতুন : [২] জেলার রূপসায় উপজেলার রহিমনগর এলাকায় আলোচিত যুবক রাজ খান (১৯) হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।

[৩] দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, রূপসার রহিমনগর এলাকার মোঃ মান্নান ওরফে মুরাদ মল্লিকের পুত্র মোঃ জমশেদ ওরফে জাবেদ মল্লিক জমশেদ ওরফে জাবেদ (৩৩)। অপর আসামী একই এলাকার মৃত বাবু খার ছেলে মোঃ মিজান খার (৪৫) বিরুদ্ধে অপরাধ প্রমানিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়েছে।

[৪] বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনার জেলা ও দায়রা জজ মোঃ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেছেন।

[৫] যাবজ্জীবন কারাদন্ড দেওয়া আসামীকে আদালত ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ড, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস বিনাশ্রম, ২০১ ধারায় ৭ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন, জেলা পিপি এড. শেখ এনামুল হক, এপিপি এম ইলিয়াছ খান ও এপিপি শাম্মী আক্তার।

[৬] তদন্ত কর্মকর্তা এসআই মোঃ হারুন অর রশিদ ২০১৯ সালের ২৯ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় চার্জশিটভুক্ত ২৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করেছে আদালত।

[৭] আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১ জুন খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের আমির আলীর ছেলে রাজ খান (১৯) খুন হয়। হত্যার পর তার মস্তক বিহীন মৃতদেহ বস্তায় ভরে নদীতে ফেলে দেয় আসামীরা। পুলিশ আঠারোবেকি নদীর চর থেকে ১ জুন সকালে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে। এঘটনায় সেদিনই পুলিশ বাদি হয়ে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

মরদেহ উদ্ধারের পর বেওয়ারিশ হিসাবে আঞ্জুমান মফিজুল ইসলাম মৃত দেহটির দাফন কাজ সম্পন্ন করেন। পুলিশের হাতে গ্রেফতার হওয়া আসামী জামসেদ মল্লিক আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়