শিরোনাম
◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত 

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০২:০৯ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার ঘটনা নিয়ে ধর্ম প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

মাজহারুল ইসলাম: [২] কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীরপাড় ঘটনাস্থল পরিদর্শন শেষে বৃহস্পতিবার সকালে এসব কথা বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সময়টিভি

[৩] ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, কুমিল্লার ঘটনা পরিকল্পিত, যারা দেশের বিরুদ্ধে কাজ করে সেই অপশক্তিই এই ঘটনা ঘটিয়েছে। এ অপশক্তিকে কোনো অবস্থাতেই ছোবল দেওয়ার সুযোগ দেওয়া হবে না।

[৪] প্রতিমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে। যারা এ ঘটনার সঙ্গে যুক্ত তারা কোনো ধর্মের বা দলের হতে পারে না। অপরাধ যেই করুক, তাকে শাস্তি পেতেই হবে। আমার দলের যদি কেউ জড়িত থাকে সেও ওই অপশক্তির অংশ, তাকেও ছাড় দেওয়া হবে না।

[৫] এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়