শিরোনাম
◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা ◈ পানির অভাবে কাপ্তাইয়ের তিন ইউনিট বন্ধ, উৎপাদন চলছে সীমিত আকারে

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ১০:২০ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিখোঁজ ঢাবি ছাত্রের মরদেহ মিলল আবাসিক হোটেলে

মাজহারুল ইসলাম: [২] রাজধানীর সেগুনবাগিচা এলাকার কর্ণফুলী আবাসিক হোটেল থেকে বৃহস্পতিবার ভোর ৪টায় মো. আদনান সাকিব (২৫) নামে ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা পোস্ট

[৩] শাহবাগ থানার এসআই পলাশ সাহা বলেন, বুধবার রাত ৯টায় তার স্ত্রী নুসরাত আফরিন থানায় এসে জানান তার স্বামী আদনানকে দুই দিন ধরে পাওয়া যাচ্ছে না। পরশুদিন দুপুরে শেষ কথা হয়, এরপর আর পাওয়া যায়নি। তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৯৫৪) করেন। আমরা সাকিবের মোবাইলের লোকেশন ট্র্যাকিং করি। সেখানে দেখা যায়, সেগুনবাগিচা এলাকার একটি আবাসিক হোটেলে তার অবস্থান দেখাচ্ছে। কিন্তু সেখানে তাকে পাওয়া গেল না। পাশের কর্ণফুলী আবাসিক হোটেলে খোঁজ নিলে তার সন্ধান মেলে। আমরা ১০৭ নম্বর কক্ষে গিয়ে তাকে ডাকাডাকি করলেও সে দরজা খুলেনি। পরে দরজা ভেঙে দেখি তিনি ফ্যানের সঙ্গে ঝুলছেন।

[৪] পুলিশের এ কর্মকর্তা জানান, সাকিব একটি সুইসাইড নোট লিখে গেছে। সেখানে লিখেছে- তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তিনি স্ত্রীকে ভালো বলে গেছেন। তার স্ত্রীকে দোষারোপ না করার কথা লিখেছেন। সুইসাইড নোটে ১২ বছরের যন্ত্রণা থেকে মুক্তি চাওয়ার কথা বলা হয়েছে। তার কাছে ১ সেকেন্ড ১ বছরের মতো মনে হয় বলেও লেখা আছে।

[৫] এসআই পলাশ আরও জানান, সাকিবের বন্ধুরা জানায়, তিনি ঢাবি ২০১৪-১৫ সেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন। থাকতেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে। আমরা ঢাবির প্রক্টরকে জানিয়েছিলাম তিনি এসেছিলেন। তার পরিবারের কেউ এখনও আসেনি। তার স্ত্রী নুসরাত আফরিনকে বিষয়টি জানানো হয়েছে তারা এখানে আসছেন। সহপাঠীরা জানান, সাকিব মানসিক সমস্যায় ভুগছিলেন। তার বাড়ি নীলফামারীর ডিমলা থানার উত্তর সোনাখুলী গ্রামে। তিনি আব্দুল মালেকের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়