শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৩:৪৩ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের প্রধান ইকমার্স প্ল্যাটফর্ম দারাজ, গ্রাহক রিফান্ডে মাসে ৫০ হাজার ডলার পর্যন্ত খরচ করে

সালেহ্ বিপ্লব: [২] এই প্রতিষ্ঠানের ব্যবসার মূল কথা,  গ্রাহকই প্রথম। গ্রাহক সন্তুষ্ট না হলে বা ওয়াদামত পণ্য দিতে না পারলে টাকা ফেরত তো বটেই, ক্ষতিপূরণও দেয়ার নিয়ম মানে পাকিস্তানের দারাজ। স্টার্টআপ পাকিস্তান

[৩] ভোক্তাদের সন্তুষ্ট করতে বেশ কটি  পদক্ষেপ নিলো দারাজ।

[৪] প্রথমত আরো দ্রুত পণ্য ডেলিভারির ব্যবস্থা করবে দারাজ।

[৫] দ্বিতীয়ত কিস্তির পরিমাণ যতোটা সম্ভব বাড়িয়ে দেয়া হবে।

[৬] সংস্থার চিফ কাস্টমার অফিসার আহমার জোহাইব সৈয়দ বলেন, আমাদের গ্রাহক অভিজ্ঞতা শুধুমাত্র সিএস বিভাগের নয়। আমরা সেই সংস্কৃতির চর্চা করছি, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে দারাজের প্রতিটি বিভাগ তাদের সেরা সার্ভিস দিতে বদ্ধপরিকর।

[৭] তিনি আরো বলেন, আমরা বিল গেটসের ‘ওয়ান টাইম’ দর্শন মেনে চলি। সবচেয়ে অসন্তুষ্ট গ্রাহকরা আপনার সবচেয়ে বড় শেখার উৎস।

[৮] কোন এক গ্রাহকের অসন্তুষ্টি বা অতৃপ্তি থেকে আমরা শিখি। সমস্যাটি বুঝে নেই। এরপর একটি সমাধান বের করা হয়, যা নিশ্চিত করে যে আরো কোনো গ্রাহককে আবার একই সমস্যার সম্মুখীন হতে হবে না।

[৯] তিনি আস্থার সঙ্গে মনে করিয়ে দেন, দারাজের মাসিক ব্যবহারকারী ১৫ মিলিয়ন, প্রতিশ্রুতি অনুযায়ী বেঁচে থাকার জন্য দারাজের একটি শক্তিশালী ক্রয় সুরক্ষা নীতিমালা রয়েছে।  পাশাপাশি ক্রয়-পরবর্তী সহায়তা রয়েছে , যা গ্রাহকদের মধ্যে আস্থার জন্ম দেবে।

[১০] বিক্রেতারা যেন একই ভুলের পুনরাবৃত্তি না করে তা নিশ্চিত করতে, ইকমার্স ব্র্যান্ডের কঠোর জবাবদিহিতা পরীক্ষা আছে যার জন্য আলাদাভাবে পদক্ষেপ নেওয়া হয়।

[১১] কোভিডকালে অনলাইন শপিং জনপ্রিয় হওয়ায় দারাজ আরো বেশি গ্রাহকবান্ধব হওয়ার পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে কয়েক মাসে যখন অর্ডার তিনগুণ বাড়লো,  দারাজ তখন অনলাইন মার্কেটপ্লেসকে আরো বিশ্বাসযোগ্য, নিরাপদ এবং সহজলভ্য করার চেষ্টা চালাচ্ছে। আর এটাই পাকিস্তানের ইকমার্স শিল্পের প্রবৃদ্ধিকে ক্রমেই বাড়িয়ে তুলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়