শিরোনাম
◈ ঢাকাসহ সারা দে‌শে  জ্বালানি পরিস্থিতি আসলে কেমন, সংকট সামলাতে সরকার কী করছে ◈ নিউজিল্যান্ড সিরিজের জন‌্য বাংলা‌দেশ দ‌লের প্রস্তুতি ক্যাম্প শুক্রবার শুরু ◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০১:৫০ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অভিযুক্ত এসআইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন চান্দিনার ওসি

টিআর দিদার, চান্দিনা থেকে: [২] গত ২৫ জুলাই চান্দিনার তুলাতলী গ্রামে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মারাত্মক আহত হয় নূরুল আমিন সোহাগ, তার পিতা রুহুল আমিন ও ছোট ভাই নাঈম। ঘটনার পর সোহাগ এর স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।


[৩] তাদের প্রতিপক্ষ পাল্টা মামলা করতে গেলে অভিযোগের কোন সত্যতা না পাওয়ায় থানা মামলা গ্রহণ করেনি। থানায় ব্যর্থ হয়ে পরবর্তীতে আদালতে পৃথক ২টি মামলা দায়ের করে তারা। ওই ২টি মামলাই চান্দিনা থানাকে তদন্ত দেন আদালত।
[৪] ভিকটিম সোহাগের অভিযোগ, একটি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুস সুলতান সঠিক রিপোর্ট দেওয়ার জন্য তার কাছ থেকে এক লক্ষ টাকা দাবী করেন। সোহাগ দিতে না পারায় প্রতিপক্ষের সঙ্গে রফা করে ভিকটিমের বিরুদ্ধেই আদালতে প্রতিবেদন জমা দেন ওই পুলিশ কর্মকর্তা।
[৫] এর প্রতিবাদে বুধবার বুধবার দুপুর সাড়ে ১২টায় চান্দিনা থানার সামনে মানববন্ধন করে শতাধিক এলাকাবাসী।
[৬] চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, এস.আই সুলতানের বিরুদ্ধে ভিকটিম সোহাগের অভিযোগটি জেনেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেবো। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়