শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৯:২২ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৯:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাদিমুড়া ক্যাম্প থেকে অপহৃত রোহিঙ্গা উদ্ধার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া শরনার্থী ২৭ক্যাম্প এলাকা থেকে অপহৃত রোহিঙ্গা রশিদ আহামেদ (২৫)কে উদ্ধার করেছে (এপিবিএন) পুলিশ সদস্যরা। উদ্ধারকৃত অপহৃত একই ক্যাম্পের বাসিন্দা।

[৩] বুধবার দিবাগত রাতে ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বুধবার ভোররাতে জাদিমুড়া ২৭ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা রশিদ আহামেদকে নিজ বসত ঘরের সামনে থেকে অজ্ঞাতনামা ৮/৯জন দুষ্কৃতকারী অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

[৪] বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করে।ঘটনার পর থেকে জাদিমুড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে ক্যাম্পের সাব ব্লক-১১সংলগ্ন পাহাড়ের পাদদেশ এলাকা থেকে অপহৃত রশিদ আহামেদকে উদ্ধার করতে সক্ষম হয়।

[৫] তিনি আরো বলেন, উদ্ধারকৃত ভিকটিমকে ক্যাম্পের মাঝির উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়